চতুর্থ শিল্প বিপ্লব বদলে দিতে যাচ্ছে সারা বিশ্বের মানুষের জীবন। অভূতপূর্ব এ পরিবর্তন সম্পর্কে সংক্ষেপে জানুন আমাদের ইনফোগ্রাফিকের মাধ্যমে।

ইনফোগ্রাফিক কন্টেন্ট
- কৃত্রিম বুদ্ধিমত্তা ও অটোমেশনের মতো নতুন প্রযুক্তির ব্যবহারের ফলে বর্তমান শিল্প ও প্রযুক্তির অভূতপূর্ব পরিবর্তনের সম্ভাবনা
- চতুর্থ শিল্প বিপ্লব “Industry 4.0” হিসাবেও পরিচিত
পূর্ববর্তী শিল্পবিপ্লবসমূহ
প্রথম শিল্প বিপ্লব
মূল প্রভাবক: বাষ্পীয় ইঞ্জিন
ফলাফল: উৎপাদন শিল্পের সম্প্রসারণ
দ্বিতীয় শিল্প বিপ্লব
মূল প্রভাবক: বিদ্যুতের উদ্ভাবন ও ব্যবহার
ফলাফল: উৎপাদন শিল্পের আমূল পরিবর্তন
তৃতীয় শিল্প বিপ্লব
মূল প্রভাবক: কম্পিউটার ও ইন্টারনেট প্রযুক্তি
ফলাফল: বিভিন্ন শিল্পে অভাবনীয় পরিবর্তন
চতুর্থ শিল্প বিপ্লবের আলোচিত প্রযুক্তি
- কৃত্রিম বুদ্ধিমত্তা ও মেশিন লার্নিং
- উন্নত মানের রোবোটিক্স ও অটোমেশন
- ইন্টারনেট অফ থিংস
- ব্লকচেইন প্রযুক্তি
- থ্রি-ডি প্রিন্টিং
- কোয়ান্টাম কম্পিউটিং
- উন্নত মানের জিন প্রযুক্তি
- নতুন ধরনের শক্তি
চতুর্থ শিল্প বিপ্লবের প্রভাব
– ২০২৫ সাল নাগাদ ১০০ বিলিয়ন সংযোগ তৈরির সম্ভাবনা
– অটোমেশনের কারণে চাকরির ঝুঁকি বাড়বে (যুক্তরাষ্ট্র: ৩৮% – ৪৭%, জার্মানি: ৩৫%, ব্রিটেন: ৩০%, জাপান: ২১%)
চতুর্থ শিল্প বিপ্লবের চ্যালেঞ্জ
- তথ্যের সুরক্ষা নিশ্চিতকরণ
- প্রযুক্তিগত সমস্যায় উৎপাদনে ব্যাঘাত
- ব্যক্তিগত গোপনীয়তা রক্ষা
- ইন্টারনেট ও অন্যান্য প্রযুক্তির মধ্যে অব্যাহত সংযোগ নিশ্চিত
- অটোমেশনের কারণে বহু মানুষের কাজের সুযোগ হ্রাস
চতুর্থ শিল্প বিপ্লবের সম্ভাবনা
- অটোমেশনের প্রভাবে কর্মক্ষেত্রে ঝুঁকি হ্রাস
- উৎপাদন শিল্পে নিয়ন্ত্রণ বৃদ্ধি
- স্বাস্থ্য ও চিকিৎসা খাতে বড় পরিবর্তন
- বিশেষায়িত পেশার চাহিদা বৃদ্ধি
- সামগ্রিক জীবনযাত্রার মানোন্নয়ন
তথ্যসূত্র: ওয়ার্ল্ড ইকোনমিক ফোরাম, এশিয়ান ডেভেলপমেন্ট ব্যাংক, অক্সফোর্ড বিশ্ববিদ্যালয়, ফোর্বস, দ্য গার্ডিয়ান, বিবিসি, পিডব্লিউসি, ডিলয়েট, ম্যাকিনজি অ্যান্ড কোম্পানি