আর্থিক হিসাবের যাবতীয় কাজ করে থাকেন অ্যাকাউন্ট্যান্টরা। তবে তাদের সবার কাজ এক নয়। অ্যাকাউন্টিংয়ের প্রকারভেদ নিয়ে সংক্ষেপে জেনে নিন আমাদের ইনফোগ্রাফিক থেকে।

অ্যাকাউন্টিংয়ের প্রকারভেদ: ইনফোগ্রাফিক
ফাইন্যান্সিয়াল অ্যাকাউন্টিং
প্রতিষ্ঠানের আর্থিক তথ্য-উপাত্তকে ফাইন্যান্সিয়াল রিপোর্টে রূপান্তরের সাথে সম্পর্কিত
পাবলিক অ্যাকাউন্টিং
সাধারণ মানুষকে হিসাব-নিকাশ সংক্রান্ত তথা অডিটিং, ট্যাক্সেশন ও ম্যানেজমেন্ট কনসাল্টেন্সি প্রভৃতি সেবা দেয়ার সাথে যুক্ত
গভর্নমেন্ট অ্যাকাউন্টিং
কম্পট্রোলার অ্যান্ড অডিটর জেনারেলের কার্যালয়, পুঁজিবাজার নিয়ন্ত্রক সংস্থাসহ সরকারের বিভিন্ন প্রতিষ্ঠানের অর্থনৈতিক হিসাব ও নিরীক্ষার সাথে সম্পর্কিত
ফরেনসিক অ্যাকাউন্টিং
মানি লন্ডারিং, ট্যাক্স ফাঁকিসহ নানা ধরনের আর্থিক জালিয়াতি শনাক্তকরণ বিষয়ক
ম্যানেজমেন্ট অ্যাকাউন্টিং
বিভিন্ন প্রতিষ্ঠানের অর্থনীতি বিষয়ক তথ্য-উপাত্ত বিশ্লেষণপূর্বক প্রতিষ্ঠানের অর্থনৈতিক নীতি নির্ধারণের সাথে সম্পর্কিত